ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রংপুর প্রতিনিধি,সোমবার ২৯ জুন ২০২৬ || আষাঢ় ১৫ ১৪৩৩ || ১৩ মহররম ১৪৪৮ হিজরি :
এ ঘটনায় অভিযুক্ত সিকিউরিটি গার্ড আইয়ুব আলীকে (৫৭) টাকাসহ রংপুর থেকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।
Advertisement

- (মোঃ ইসমাইল হোসেন)
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩
সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কুমিরা ক্যাম্পাসের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্ত সিকিউরিটি গার্ড আইয়ুব আলীকে (৫৭) টাকাসহ রংপুর থেকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুরে ব্যাংকের কর্মকর্তারা খাবারের বিরতিতে গেলে বুথটি তালাবদ্ধ করে যান। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় ১ হাজার টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সিকিউরিটি গার্ড আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন এবং ড্রয়ার থেকে টাকা নিয়ে একটি ব্যাগে ভরে দ্রুত সেখান থেকে চলে যান।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, মামলার পর টাকা উদ্ধারে নামে থানার কয়েকটি টিম। তার খোঁজে প্রথমে কক্সবাজারে তার গ্রামের বাড়িতে গেলে সেখানে তাকে পাওয়া যায়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার খোঁজ মেলে রংপুরে। সেখানে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে চোর আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়। তখন তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
-
Advertisement

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি হওয়া অবশিষ্ট অর্থের কিছু অংশ সে নানা ধরনের কেনাকাটায় খরচ করে ফেলে।

অভিযুক্ত আইয়ুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ ছবি ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম


