
পুলিশ হেডকোয়ার্টার্স। ফাইল ছবি
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি,রোববার ২৮ জুন ২০২৬ || আষাঢ় ১৪ ১৪৩৩ || ১২ মহররম ১৪৪৮ হিজরি :
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। শনিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
-
Advertisement

- (মোঃ ইসমাইল হোসেন)
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩
এতে বলা হয়, তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতাকর্মীর মৃতদহ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। সবাইকে এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
বিবৃতিতে আরও বলা হয়, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
-
Advertisement

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি থেকে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’ এমন শিরোনামে বিভিন্ন তথ্য প্রচারিত হয়। এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টির সত্যতা নিশ্চিতে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিলো পুলিশ হেডকোয়ার্টার্স।



