(ভিডিও)সাফল্যের নেপথ্যে আদর্শ পরিবার: একনজরে সিলেটের বিদায়ী ডিসি সারোয়ার আলম

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,সিলেট প্রতিনিধি, শনিবার   ২৭ জুন ২০২৬ ||  আষাঢ় ১৩ ১৪৩৩ || ১১ মহররম ১৪৪৮ হিজরি :

সাফল্যের নেপথ্যে আদর্শ পরিবার: একনজরে সিলেটের বিদায়ী ডিসি সারোয়ার আলমের পারিবারিক জীবন সততা ও সাহসিকতার অনন্য প্রতীক, সাবেক আলোচিত র্যাব ম্যাজিস্ট্রেট এবং সিলেটের বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমের পেশাগত সফলতার পেছনে রয়েছে তাঁর পারিবারিক ঐতিহ্য ও একটি সুন্দর সুখী পরিবার। কিশোরগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই কর্মকর্তার বাবা-মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন:
​মো. সারোয়ার আলম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের এক সাধারণ কিন্তু আদর্শবান পরিবারে জন্মগ্রহণ করেন।
  • Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩

​পিতা: তাঁর পিতা মরহুম মিঞা হোসেন। তিনি এলাকায় একজন অত্যন্ত সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
​মাতা: তাঁর মাতা আমেনা খাতুন। মূলত মা-বাবার কঠোর শাসন, সুশিক্ষা এবং আদর্শকে ধারণ করেই সারোয়ার আলম আজ দেশজুড়ে একজন আপসহীন ও সাহসী কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
​পারিবারিক জীবনে মো. সারোয়ার আলম ২০০৯ সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডা-র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সানজিদা শারমিন লিন্ডা সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলার পাশাপাশি সারোয়ার আলমের সততা ও চাকুরিজীবনের নানা কঠিন সময়ে সবসময় প্রেরণা ও শক্তি হয়ে পাশে থেকেছেন।
​দাম্পত্য জীবনে মো. সারোয়ার আলম ও সানজিদা শারমিন দম্পতি চার কন্যাসন্তানের পিতা-মাতা। বাবার সরকারি চাকুরির সুবাদে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে তারা পড়াশোনা করছে। তাঁদের কন্যারা হলেন:১. মাহরিন সামারা ২. নাজিফা সাফরিন ৩. তানহা ৪. মানহা।
  • Advertisement

​২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনে সবচেয়ে বেশি আলোচনায় আসেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সময়। সে সময় দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযান, হাসপাতালে অনিয়ম রোধ ও ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি সাধারণ মানুষের কাছে ব্যাপক সমাদৃত হন। পরবর্তীতে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এবং উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবেও সুনামের সাথে কাজ করেন। সবশেষ ২০২৫ সালের আগস্টে তাঁকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল
https://www.facebook.com/share/r/1K7F68KaVh/