https://www.facebook.com/share/r/1DLNnoRTfk/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ফেনী প্রতিনিধি ,শুক্রবার,১২ জুন ২০২৬,২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩২৫ জ্বিলহজ্জ ১৪৪৭ :
ফেনীতে দুই মাস বয়সি এক ছেলে শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বাবার বিরুদ্ধে। নিহত ওই শিশুর নাম জুনায়েদ। এ ঘটনায় অভিযুক্ত বাবা সুলতানকে আটক করেছে পুলিশ।
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় ফেনীর ফুলগাজী উপজেলায় ভূমি অফিসের পাশে মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা রুনা আক্তার অভিযোগ করেন, তার স্বামী সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এর আগেও কয়েকবার তিনি তাদের শিশুসন্তানের ক্ষতি করার চেষ্টা করেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় শিশুটিকে কোলে নিয়ে একপর্যায়ে আছাড় দিলে সে গুরুতর আহত হয়। দ্রুত হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতানের দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে সন্তানকে হত্যা করেননি। সন্তানকে নিয়ে খেলাধুলার সময় অসাবধানতাবশত হাত থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
জানা গেছে, সুলতানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ডাকঘর এলাকায় এবং রুনা আক্তারের বাড়ি একই উপজেলার বাহাড়তলা এলাকায়। কয়েক বছর আগে তারা ফেনীর ফুলগাজীতে এসে বসবাস শুরু করেন। বর্তমানে মেম্বার কলোনির ওই ভাড়া বাসায় থেকে সুলতান দিনমজুর ও শ্রমিক হিসেবে কাজ করতেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর মাহমুদ বলেন, ‘শিশুটিকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
Advertisement

এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ফেনীর ফুলগাজীতে দুই মাস বয়সি ছেলেকে আছাড় দিয়ে হত্যার অভিযোগে আটক বাবা সুলতান। ছবি: সংগৃহীত


