ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার,০২ জুন ২০২৬,১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩১৫ জ্বিলহজ্জ ১৪৪৭ :
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
-
Advertisement
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
এই অভিযানটিকে একটি ইরানি জাহাজে মার্কিন হামলার সরাসরি ‘প্রতিশোধ’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি নৌবাহিনী। খবর ওয়ানা নিউজের।
মঙ্গলবার (২ জুন) আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতি অনুযায়ী, এই প্রতিশোধমূলক অভিযানে ‘এমএসসি সারিস্কা’ নামের একটি কার্গো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়, যেটিকে আইআরজিসি ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’র মালিকানাধীন হিসেবে চিহ্নিত করেছে।
এর আগে ওমান সাগরে ইরানের পণ্যবাহী জাহাজ ‘লিয়ান স্টার’-এর ওপর হামলা চালিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। সেই ঘটনার জবাব দিতেই ইরান এই পাল্টা আঘাত হেনেছে।
-
Advertisement

আইআরজিসি নৌবাহিনী মার্কিন সামরিক বাহিনীকে একটি ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে আখ্যায়িত করে তাদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে, “এই অঞ্চলে শিশুহত্যাকারী মার্কিন সামরিক বাহিনীর যেকোনো পরবর্তী আগ্রাসনের মুখে একটি চূড়ান্ত ও চূর্ণ-বিচূর্ণকারী জবাব দেওয়া হবে।”



