ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর যাত্রাবাড়ী, সোমবার,২৫ মে ২০২৬,১০ জ্যৈষ্ঠ ১৪৩৩০৭ জ্বিলহজ্জ ১৪৪৭ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী নেতা হিসেবে মনোনয়নপ্রত্যাশী থাকলেও মনোনয়ন পাননি বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। টেকনোক্র্যাট মন্ত্রী কোটায়ও জায়গা হয়নি এই নেতার।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
তার বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, আমি এখন আমাদের দলের নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে কাজ করছি দলের জন্য। এটাই আমার বর্তমান রাজনৈতিক অবস্থান।
দল থেকে বঞ্চিত করা হয়েছে নাকি জানতে চাইলে তিনি বলেন, আমি মূলত আমাদের দলের সৃষ্টি। দল আমাকে তৈরি করেছে। তাই দল আমাকে যখন যেভাবে রাখে, যে কাজ দেয় সেটাই করি; উইথ হার্ট এন্ড সোল আমি সে কাজটাই করি। এর বাইরে নিজে কী পেলাম বা কী পেলাম না এটা নিয়ে আসলে আই ডোন্ট কেয়ার। দল যে কাজ দেয় সেটি করেই খুশি থাকি। এর চেয়ে বেশি নিজেকে নিয়ে কিছু ভাবি না। যদি দেশের জন্য কাজ করতে পারি, জনগণের জন্য কাজ করতে পারি, দল যা চায় সেটা যদি সার্ভ করতে পারি তাতেই আমি খুশি।
বেগম খালেদা জিয়া থাকাকালীন সময়ে যদি নির্বাচন অনুষ্ঠিত হতো, সেখানে হাবিব-উন-নবী খান সোহেলসহ অনেক ত্যাগী নেতা মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে এমপি বা মন্ত্রী হতো এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এভাবে মনে করি না। দল সবসময় একই দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখে। দল নিশ্চয়ই বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেছে, যেখানে ওন্য কেউ বেটার ক্যান্ডিডেট। নির্বাচন এক জিনিস, ত্যাগ তিতীক্ষা অন্য জিনিস। যাকে দিলে সিট আসার সম্ভাবনা আছে, দল তাকেই দেয় এবং আমরা যারা দলে কাজ করি এটা স্বাভাবিকভাবে নেই। ইটস অলরাইট এন্ড ওকে।
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, দল জিতলেই আমরা জিতলাম, আমাদের হতে হবে এমন কথা নেই। আমি এগুলো নিয়ে এত গভীরে যাই না। এমপি হলেই সব হয়ে গেল, আমার সব মূল্যায়ন হয়ে গেল বা এমপি না হলে আমার কিছুই হলো না মূল্যায়ন, এটা আমি এভাবে নেই না। এমপি হতেই হবে এমন তো কোনো কথা নাই, রাজনীতি করি জনগণের জন্য, এমপি হলে হলাম, না হলে নাই।
মন্ত্রিপরিষদে কিছু নতুন নাম শোনা যাচ্ছে, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন আছে, এখানে আপনার নাম শোনা যাচ্ছে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার কথা হচ্ছে দল দলের মতো দেখুক, দল যাকে যোগ্য মনে করবে তাকে দেবে। জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা কতখানি, জনগণ তাকে কীভাবে চাচ্ছে বা ওই পদে কতটুকু সার্ভিস দিতে পারবে। দেশ ও জনগণের জন্য সেগুলোই তো যোগ্যতার মাপকাঠি। এই মাপকাঠিতে দল যদি মনে করে যে আমাকে দিয়ে কাজটা হবে, তাহলে হবে।
Advertisement

বিএনপির এ নেতা বলেন, আমি সবসময় বলেছি এবং এখনো বলি যে, দল আমাকে তৈরি করেছে, দল আমাকে যখন যে কাজে লাগাবে, আমি সে কাজ করব। দল যদি মনে করে সোহেলকে এই কাজে আমরা লাগাতে পারি, ওকে ওয়েল অ্যান্ড গুড। সেটা আমি করব।

বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। ছবি: যুগান্তর

