https://www.facebook.com/share/v/1BERYpV6B1/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গাজীপুরের পুবাইল প্রতিনিধি, শনিবার ২৩ মে ২০২৬ || জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি :
রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ৯ দিন পর গাজীপুরের পুবাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের সন্দেহভাজন হোতা লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
গ্রেপ্তার লামীনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।
আজ শনিবার দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের পুবাইলের পদহারা বাইত এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার লামীন ইসলামকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ অথবা আগামীকাল রিমান্ড শুনানি হতে পারে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুরে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন ওই ছাত্রীর বাবা। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ ছয়-সাত জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় বাবার কাছ থেকে জোর করে মেয়েকে ছিনিয়ে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায় তারা।
Advertisement

ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অপহরণের মূল হোতা লামীন ইসলামের অবস্থান শনাক্ত করে।



