(ভিডিও)বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় ৫ দিনের রিমান্ডে শিহাব

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,রাজধানীর বনশ্রী প্রতিনিধি,শুক্রবার,২২ মে ২০২৬,৭ জ্যৈষ্ঠ ১৪৩৩০৪ জ্বিলহজ্জ ১৪৪৭ :

রাজধানীর বনশ্রী এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত শিহাব হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

বৃহস্পতিবার (২১ মে) আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামির সর্বোচ্চ রিমান্ড চান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ দিন আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে বুধবার রাতে পাবনার বেড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে রামপুরা থানা-পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, মারা যাওয়া শিশুটির নাম মো. আবদুল্লাহ (১০)। সে বনশ্রীর সি-ব্লকের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র ছিল। গত ১৯ মে রাত ১০টার দিকে শিশুটি আত্মহত্যা করার খবর পেয়ে মাদ্রাসায় যায় পুলিশ। গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শিশুটির শরীরে অস্বাভাবিক যৌনাচার বা বলাৎকারের আলামত পান পুলিশ কর্মকর্তারা।