(ভিডিও) শার্শায় শিশুকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,যশোরের শার্শা প্রতিনিধি,বুধবার,২০ মে ২০২৬,৫ জ্যৈষ্ঠ ১৪৩৩০২ জ্বিলহজ্জ ১৪৪৭ :

যশোরের শার্শায় সাত বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণের চেষ্টার’ অভিযোগ উঠেছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

সোমবার এ ঘটনায় শিশুটি বাবা মামলা করার পর পুলিশ আসামি বাবুল গাজীকে গ্রেপ্তার করেছে বলে শার্শা থানার ওসি মারুফ হোসেন জানিয়েছেন।

মামলায় বলা হয়েছে, প্রতিবেশী হওয়ার সুবাদে আসামি বাবুল গাজীকে ‘মামা’ সম্বোধন করত শিশুটি। তিনি প্রায়ই শিশুটির বাড়িতে যাতায়াত করতেন। এদিন দুপুরে বাবুল গাজী মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে ‘ধর্ষণের চেষ্টা’ করেন। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

ওসি মারুফ হোসেন বলেন, ভুক্তভোগী শিশুটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা হবে।

Advertisement

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা শার্শা থানায় মামলা করেন।