(ভিডিও) সমঝোতা না হলে তেহরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার,২০ মে ২০২৬,৫ জ্যৈষ্ঠ ১৪৩৩০২ জ্বিলহজ্জ ১৪৪৭ :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে নতুন হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত কোনো সমঝোতা না হলে আগামী কয়েক দিনের মধ্যেই তেহরানের ওপর “বড় ধরনের আঘাত” হানতে পারে যুক্তরাষ্ট্র। খবর: দ্য গার্ডিয়ান

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, তিনি নতুন করে হামলার সিদ্ধান্ত থেকে “এক ঘণ্টা দূরে” ছিলেন। তবে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব আসায় আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

ট্রাম্প বলেন, “দুই-তিন দিনের মধ্যেই, হয়তো শুক্রবার, শনিবার বা রোববার… আমরা সীমিত সময় অপেক্ষা করবো। কারণ ইরানকে নতুন পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া যাবে না।”

তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরান—দুই পক্ষই নতুন যুদ্ধ এড়াতে চাইলেও কেউই রাজনৈতিক ছাড় দিতে রাজি নয়। ফলে সংঘাত কার্যত অচলাবস্থায় আটকে গেছে।

এদিকে ইরানও ট্রাম্পের হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সামরিক মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া বলেছেন, নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “নতুন ফ্রন্ট” খোলা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখার কথাও জানিয়েছে তেহরান।

ইরান দাবি করেছে, তাদের নতুন শান্তি প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের কাছাকাছি এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত রয়েছে। তবে ট্রাম্প আগেই এমন প্রস্তাবকে “আবর্জনা” বলে প্রত্যাখ্যান করেছিলেন।

সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এতে বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার আশঙ্কাও বাড়ছে।

Advertisement

এদিকে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে রাজনৈতিক বন্দি হিসেবে অভিযুক্ত অন্তত ২৬ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সময়ে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত