ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রোগ ব্যাদি প্রতিনিধি, মঙ্গলবার ১৯ মে ২০২৬ || জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি :
ফলের রাজা আম। মিষ্টি ও রসালো এই ফল পছন্দ করে না, এমন লোক খুঁজে পাওয়া দুর্লভ। এর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানি। কিন্তু আমের কচিপাতার ভেতর যে লুকিয়ে আছে অনেক অনেক উপকারী গুণ, সে সম্পর্কে আমরা কজনইবা জানি। বাতব্যথা, শ্বাসকষ্ট, ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে রাখবে আমপাতা। আয়ুর্বেদ শাস্ত্রে আমপাতার অনেক উপকারিতার কথা জানানো হয়েছে। শীত শেষ হয়ে শুরু হচ্ছে বসন্ত। গাছের ডালে ডালে কচিপাতা বের হচ্ছে। এই পাতা ব্যবহারের ফলে যেসব রোগ নিয়ন্ত্রণে রাখা যায়, যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে। আম পাতায় মেঞ্জিফিরিন নামক একটি সক্রিয় উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
আমপাতার ঔষধি গুণ
১. অনেক সময় দেখা যায় বারবার হেঁচকি উঠছে। আমপাতা পুড়িয়ে তার ধোঁয়া নাকের কাছে ধরলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ২. বাতের সমস্যায় কচি আমপাতা খুবই উপকারী। কচি আমপাতা পানিতে ফুটিয়ে প্রতিদিন সেই পানি খেলে উপকার পাবেন। ৩. আঁচিল নিরাময়ে আমপাতা খুব উপকারী। আমপাতা পুড়িয়ে কালো করে নিন। সেই গুঁড়ার মধ্যে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে আঁচিলে লাগান, দ্রুত সেরে যাবে। ৪. আমপাতা শুকিয়ে গুঁড়া করে প্রতিদিন সকালে এক গ্লাস পানি মিশিয়ে খান। কিডনিতে পাথর জমবে না। ৫. কচি আমপাতা ব্লাডপ্রেশারকে নিয়ন্ত্রণে রাখে।
Advertisement

৬. শ্বাসকষ্টে ভুগলে প্রতিদিন সকালে আমপাতা দিয়ে তৈরি চা খান। উপকার পাবেন। ৭. আমপাতার সাহায্যে ক্ষত নিরাময় করা সম্ভব। আমপাতা পুড়িয়ে যে ছাই হচ্ছে তা ক্ষতস্থানে লাগালে উপকার পাবেন।



