ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সবার দেশ পত্রিকার সৌজন্যে, মঙ্গলবার ১৯ মে ২০২৬ || জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি :
হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের বৈধতা ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে করা রিট আবেদনের শুনানিতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত মন্তব্য করেছেন, ড. ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না। দেশে তার ব্যবসাসহ অনেক কিছু রয়েছে। তাহলে দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা দেয়ার কী আছে?
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
মঙ্গলবার (১৯ মে) হাইকোর্টের একটি বেঞ্চে এ রিট আবেদনের শুনানিকালে রিটকারীর আইনজীবীদের উদ্দেশ্যে এসব মন্তব্য করেন আদালত।
শুনানিতে রিটের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ১৭ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন। রিটে বলা হয়, স্বাস্থ্যখাতে দীর্ঘ আড়াই দশকের বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং এটি ‘ফৌজদারি অবহেলা’র শামিল।
রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-সহ সংশ্লিষ্ট ২৪ জনের ভূমিকা তদন্তে নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ার আবেদনও জানানো হয়।
Advertisement

আদালতের পর্যবেক্ষণে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা। বিশেষ করে, নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে আদালতের সরাসরি প্রশ্ন জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



