ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চাঁদপুর প্রতিনিধি,শনিবার ১৬ মে ২০২৬ || জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি :
দিনব্যাপী কর্মসূচিতে যোগ দিতে শনিবার (১৬ মে) সকালে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। বিকেলে চাঁদপুর সরকারি কলেজের মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি। স্থানটিতে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা স্লোগান ও আনন্দ উল্লাসে মেতে রয়েছেন।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
২০০৪ সালে তারেক রহমান চাঁদপুরে এসেছিলেন বিএনপির একজন কর্মী হিসেবে। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার এ জেলায় প্রথম সফর। সর্বশেষ ২০১২ সালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চাঁদপুর সফরে এসেছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শন করেছেন সরকারের তিনজন মন্ত্রী। শুক্রবার (১৫ মে) রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলের নেতারা।
শুক্রবার জেলা বিএনপি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত এ জেলার বাসিন্দারা। তার কাছে কিছু দাবিও তুলে ধরবেন তারা।
তিনি জানান, হাইমচরে ৭ থেকে ৮ হাজার একর জমির মধ্যে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হবে। লক্ষাধিক লোকের কর্মসংস্থানের জন্য চাঁদপুর সদর বা যেকোনো উপজেলায় ২৫০ একর জমিতে একটি ইপিজেড, চাঁদপুরের মতলব উত্তর হতে হাইমচর পর্যন্ত নদীরক্ষা বাঁধসহ বেশ কয়েকটি দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।
প্রধানমন্ত্রীর সরকারি সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে তারেক রহমান সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। বেলা ১২টা ৩০ মিনিটে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ ‘খোদ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
চাঁদপুর সার্কিট হাউসে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় তার অংশগ্রহণের কথা রয়েছে।
Advertisement

সফর শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন এবং রাত ৯টা ৩০ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশ মঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


