ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,টাঙ্গাইলের মির্জাপুর প্রতিনিধি,শুক্রবার ১৫ মে ২০২৬ || জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি :
টাঙ্গাইলের মির্জাপুরে এক মাদরাসা ছাত্রী শারীরিক পরিবর্তনের মাধ্যমে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাকে দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কী ইউনিয়নে স্থানীয় একটি মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিল সে। রমজান মাস থেকেই তার শরীরে বিভিন্ন পরিবর্তন অনুভব করতে শুরু করে সে। বিষয়টি পরিবারকে জানালেও শুরুতে তারা তেমন গুরুত্ব দেননি। তবে বুধবার (১৩ মে) বিষয়টি তার নানির নজরে এলে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হন। ঘটনা নিশ্চিত হওয়ার পর পরিবার তাকে ছেলে হিসেবে গ্রহণ করে নতুন নাম রাখে। তাকে ছেলেদের পোশাক কিনে দেয়া হয়েছে এবং চুল কেটে ছেলেদের মতো সাজানো হয়েছে। পরপর তিন মেয়ে সন্তান হওয়ার পর তার এ পরিবর্তনে পরিবার খুবই খুশি।
Advertisement




