মেঘনায় রাস্তা নির্মাণের বিরোধে সংঘর্ষ, নিহত ১

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে,শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি :

কুমিল্লার মেঘনা উপজেলায় নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলী গ্রামে ঘটে এ ঘটনা। নিহত দেলোয়ার ওই গ্রামের আব্দুল মৃধার ছেলে এবং স্থানীয় সাংবাদিক বাতেন মৃধার ছোট ভাই।

আহতরা হলেন বাতেন মৃধার পক্ষের আব্দুল আজিজ (৩৮) ও কামাল (৩৫)। অপর পক্ষের আহতরা হলেন চন্দনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (৪৭) এবং তার শ্যালক মো. হালিম (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামবাসীর উদ্যোগে একটি কাঁচা রাস্তা নির্মাণের কাজ শুরু হয় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামের বাড়ি সংলগ্ন এলাকায়। রাস্তার একটি অংশ বাতেন মৃধার জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে।

বিরোধ মীমাংসায় শুক্রবার রাতে একটি সালিস বৈঠক বসে প্রতিবেশী আলী আহম্মেদের বাড়িতে। তবে বাতেন মৃধার পক্ষের কেউ উপস্থিত হননি সেখানে।

স্থানীয়দের ভাষ্য, সালিস শেষে বাড়ি ফেরার পথে ভুট্টাখেতের কাছে হামলার শিকার হন নাছির উদ্দীন। তার চিৎকার শুনে শ্যালক হালিম এগিয়ে গেলে কুপিয়ে আহত করা হয় তাকেও। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে।

একই রাতে পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলার শিকার হন দেলোয়ার হোসেন। ঘটনাস্থলেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন নাছির উদ্দীনের পরিবারের সদস্যরা।

Advertisement

আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের।

মেঘনা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এখন পর্যন্ত। অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

নিহত দেলোয়ার