ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,শনিবার ০৯ মে ২০২৬ || বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি :
চাঁপাইনবাবগঞ্জে অপহরণ ও হত্যা মামলার ‘কথিত ভিকটিম’ আয়েশা খাতুন নামে এক তরুণীকে সাত বছর পর জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে জেলার ভোলাহাট উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, ২০১৯ সালের ৩১ মে বেলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিজ বাড়ি হতে নিখোঁজ হন। পরে নিখোঁজ আয়েশা খাতুনের মা আদরী বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা করেন। সিআর মামলা নং-৯৫/২০২৩। আদালতে উক্ত মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর পুনরায় করা সিআর মামলা (নম্বর ১৯৯/২০২৪) ভোলাহাট থানায় তদন্তাধীন রয়েছে। এদিকে দীর্ঘ তদন্তের একপর্যায়ে রবিবার রাতে আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে প্রতীয়মান হয় পুলিশের।
Advertisement

এসআই কামাল হোসেন আরও বলেন, গতকাল আয়েশা খাতুনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার পর বিচারক জবানবন্দি শেষে তাকে তার পরিবারের জিম্মায় তুলে দেন।



