https://www.facebook.com/share/v/18aac7VdY6/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার ০৫ মে ২০২৬ || বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি :
ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় ‘মালিক’ সিনেমা। এ পর্যায়ে সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন সংগীতশিল্পী মিলা ইসলাম। সিনেমাটির আইটেম গান ‘গুলগুলি পিঠ’-এ কণ্ঠ দিয়েছেন এই তারকা। তার সঙ্গে গানটি গেয়েছেন প্রতীক হাসান।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
সিনেমাটি নির্মাণ করছেন সাইফ চন্দন। এরই মধ্যে এফডিসিতে ‘গুলগুলি পিঠ’-এর শুটিং শেষ হয়েছে। গানটির কথা লিখেছেন লুৎফর হাসান, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান।
বিশাল সেট নির্মাণ করে জমকালো এই গানের শুটিং হয়েছে; যেখানে অংশ নেন প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পী। পর্দায় গানের মূল আকর্ষণ আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। আলোকসজ্জা, কোরিওগ্রাফি আর প্রাণবন্ত উপস্থাপনায় গানটি সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
Advertisement

পরিচালক সাইফ চন্দন গানটি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করতে নারাজ। আপাতত বিষয়টি দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চান এই পরিচালক।
বলে রাখা ভালো, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে সর্বশেষ একসঙ্গে দেখা যায় ‘সাপলুডু’ সিনেমায়। এটি প্রায় ৪ বছর আগে মুক্তি পায়। ‘মালিক’ সিনেমার মাধ্যমে আবারো জুটি হিসেবে পর্দায় ফিরছেন তারা।

মিলা ইসলাম


