(ভিডিও) সংবাদ সংগ্রহে যাওয়া তিন সাংবাদিককে অফিসে ‘তালাবদ্ধ’ করলো কর্মকর্তারা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি, বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি অফিসের অনিয়মের সংবাদ সংগ্রহে যাওয়া ৩জন গণমাধ্যম কর্মীকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নবীনগর সদর ভূমি অফিসে এই ঘটনা ঘটে। পরে ঘন্টাখানেক পর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ওই তিন সাংবাদিক অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন বাংলা টিভি’র প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহ।
ভুক্তভোগী গণমাধ্যম কর্মীরা জানান, সম্প্রতি নবীনগর সদর ভূমি অফিসে জমির খারিজ করতে ঘুস বাণিজ্যের অভিযোগ উঠে। এ বিষয়ে ওই তিন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ভূমি অফিসে যায়। কিন্তু ভূমি অফিসে সাংবাদিকদের উপস্থিতি দেখে ক্ষুব্ধ হন ভূমি অফিসের সহকারী তসিলদার (নায়েব) মোঃ সামসুদ্দোহা। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে  সহকারি তসিলদার (নায়েব) মোঃ সামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান ওই তিন সাংবাদিককে অফিসের ভেতর ‘তালাবদ্ধ’ রেখে বেরিয়ে যান। এতে ভূমি অফিসে সেবা নিতে আসা অন্যান্য সেবা গ্রহীতারাও ভেতরে আটকা পড়েন।
 খবর পেয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হন ওই ৩ সাংবাদিক।  যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্তে ওই সহকারী তসিলদারের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সংগ্রহে যাওয়া তিন সাংবাদিককে অফিসে ‘তালাবদ্ধ’ করলো কর্মকর্তারা