ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিনিধি,সোমবার ২৭ এপ্রিল ২০২৬ || বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি :
কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ আব্দুর রহমান শামীম (৬৫) হত্যা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬) এবং একই এলাকার রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা বলেন, “হামলার সময় বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বিপ্লব ও আলিফকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন।”
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, “শামীমকে হত্যা, তার আস্তানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলা এবং বিভিন্ন ফুটেজের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
Advertisement

গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান শামীমকে তার আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার দুই দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।



