ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার ২৭ এপ্রিল ২০২৬ || বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি :
মার্কিন প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পাকিস্তান সফর শেষ করে তেহরানে ফিরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (২৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও তাদের সাথে কোনো ধরনের সাক্ষাৎ ছাড়াই আরাগচি পাকিস্তান ত্যাগ করেন।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্যে তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে শনিবার পাকিস্তানে পাঠাচ্ছেন। এমনকি হোয়াইট হাউজ জানিয়েছিল, প্রয়োজন হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত।
তবে আরাগচি পাকিস্তানে পৌঁছানোর পরপরই ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই সফরে মার্কিন সরকারের প্রতিনিধিদের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসবে না তেহরান। শেষ পর্যন্ত মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছানোর আগেই আরাগচি তার সফর সংক্ষিপ্ত করে বিদায় নেন। ইসলামাবাদের নিকটবর্তী একটি বিমানবন্দরে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।
পাকিস্তান ত্যাগের আগে আরাগচি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে তেহরান জানায়, আরাগচি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি এবং যুদ্ধ বন্ধে ইরানের ‘নীতিগত অবস্থান’ বা ‘রেড লাইন’গুলো ব্যাখ্যা করেছেন। ইরানের প্রস্তাবনাগুলো শোনার পর চলমান আলোচনা প্রক্রিয়ার ওপর আস্থা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বিবৃতিতে আরও জানানো হয়, পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও যুদ্ধ বন্ধের সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে তেহরান।
সূত্র: এপি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি/ ফাইল ছবি: তেহরান টাইমস



