
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মোঃ নাজিম উদ্দিন, (মেঘনা) কুমিল্লা থেকে, রোববার ২৬ এপ্রিল ২০২৬ || বৈশাখ ১৩ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি :
কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সকলের অধিক জনপ্রিয় অরাজনৈতিক সামাজিক সংগঠন, মানবতার সেবায় নিবেদিত প্রাণ “মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠন” কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রোগ্রামরি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
২৫ এপ্রিল ২০২৬ইং (শনিবার) সারাদিন ব্যাপী সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত মেঘনা উপজেলার কান্দারগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা।
সর্বমোট প্রায় ৩২০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং পাশাপাশি প্রায় ৩২ জন গরীব রোগীরকে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চোঁখের ছানি অপারেশনের জন্য কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতিতে পাঠানো হয়েছে।
সেবা নেওয়া ব্যক্তিবর্গরা জানান, আমরা অনেকেই টাকার অভাবে সঠিক ভাবে চোখের চিকিৎসা করাতে পারাচ্ছিলাম না, এবং চোখের ছানি অপারেশন করাতে পারাচ্ছিলাম না, এই “মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠনের এমন উদ্যোগ নেওয়াতে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। মেঘনা উপজেলার সকল সামাজিক সংগঠন গুলোকে আমরা এমন মহতি উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই সংগঠনের ক্ষুদ্র প্রয়াসকে সফল করতে যাঁরা নানাভাবে শ্রম, সময়, অর্থ ও আন্তরিক সহযোগিতা প্রদান করেছেন—সকল শুভানুধ্যায়ী, চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও মানবিক অংশগ্রহণই আমাদের এগিয়ে চলার প্রেরণা। মানুষ মানুষের জন্য—এই প্রত্যয়ে মানব কল্যাণ সংগঠন সবসময় পাশে থাকবে। তারা আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অত্র সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জনাব সাকিব মিয়াজী’র পরিচালনায় উক্ত চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক মো.আমির হোসেন, প্রিন্সিপাল রেজাউল করিম, এস এম ওবায়েদ।
প্রেসিডিয়াম সদস্য জনাব রাইয়ান জহির, ইঞ্জিনিয়ার মহিউদ্দীন মুহিন, মো.মহসিন কবির, মো. মিজান ভূঁইয়া সবুজ, সাদিয়া ফারহানা, মো.ইব্রাহিম মিলন, রেদওয়ান রাসেল, ডঃ শাহাদাত।
সুদূর প্রবাস থেকে এই প্রোগ্রামে যুক্ত ছিলেন, ড. আশরাফুল আলম শরীফ, শফী উদ্দিন রিপন, নাজমুল হোসেন মামুন, সালমান সোহেল, রতন মিয়া প্রমুখ।
Advertisement

বিশেষ করে স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন, আবুবক্কর সিদ্দিক মেম্বার, ইমরান খাঁন, মোঃ শাহ জালাল, মাসুদুর রহমান, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. মুরাদ হোসেন প্রমুখ।
এ সময় উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলী, প্রেসিডিয়াম সদস্য ও নির্বাহী সদস্যগণসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।



