(ভিডিও)বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,নোয়াখালীর বেগমগঞ্জ প্রতিনিধি, রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলাদীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৩৫) উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর এলাকার মৃত ছায়েদুল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলাদীনগরে মাসুদ মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, দেলোয়ারের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে মোট ছয়টি মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায়ও একটি অস্ত্র মামলা রয়েছে।

Advertisement

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ারের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা হয়েছে। তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। মাদক ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান গ্রেপ্তার