(ভিডিও)তনু হত্যা মামলা রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিশেষ প্রতিনিধি,শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি :

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই আসামিকে তিন দিনের রিমান্ড শেষে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমানের আদালতে উপস্থাপন করার পর তিনি এই নির্দেশ দেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তিন দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করা হয়। শনিবার দুপুরে বিচারক আব্দুল্লাহ আমানের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হাফিজুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গ্রেপ্তার সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক ওই আদেশ দেন।

Advertisement

এর আগে মঙ্গলবার রাতে মামলার আসামি সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গত ৬ এপ্রিল এই আলোচিত মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।

সোহাগী জাহান তনু ও রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে। ছবি: সংগৃহীত