ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,যশোর প্রতিনিধি, বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ || বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি :
যশোরে পারিবারিক বিরোধের জেরে পুত্রবধূর হাতে সকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে শহরের বেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ওই রাতেই পুলিশ ঘাতক পুত্রবধূ মরিয়মকে আটক করে। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে এ তথ্য জানানো হয়। নিহত সকিনা বেগম বেজপাড়া মেইন রোড এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।
https://www.facebook.com/share/p/18Hy26fPVF/
নিহতের ছেলে শহিদুল জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন এবং জানান, বাসায় রান্না হয়নি। এ সময় তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে গেছেন। রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে পুনরায় খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাসার সামনে একটি বস্তার মধ্যে মরদেহ দেখতে পান শহিদুল। পরবর্তীতে তিনি ও তার বোন শাহিদা বেগম মরদেহটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন।
এদিকে দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনার রাতেই শহিদুলের স্ত্রী মরিয়মকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মরিয়ম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে তার বিরোধ চলছিল।
Advertisement

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন পুনরায় বকাবকি করায় ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা একটি চাপাতি দিয়ে শাশুড়িকে জবাই করে হত্যা করেন। পরে মরদেহ বস্তাবন্দি করে বাড়ির সামনে ফেলে রাখেন এবং হত্যার অস্ত্রটি ঘরের ওয়্যারড্রপের ভেতরে লুকিয়ে রাখেন।
পরে অভিযুক্তের দেয়া তথ্য অনুযায়ী তার ঘর থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় মরিয়মের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি: সংগৃহীত


