(ভিডিও)আসামি ধরা পড়েছে, দেখা যাক কোর্ট কী করে: তনুর বাবা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,কুমিল্লা প্রতিনিধি,বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি :

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো কোনো আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার। দীর্ঘ এক দশক পর প্রথম কাউকে কাঠগড়ায় দেখে নতুন করে ন্যায়বিচারের আশা দেখছেন নিহতের বাবা-মা।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

আদালতের এই আদেশের পর তনুর বাবা ইয়ার হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমরা খুব খুশি, ১১ বছর পর একজনকে কাঠগড়ায় দেখলাম। এতদিন যে জায়গায় যেতাম, মানুষ খালি জিজ্ঞেস করত- বিচারের কী হলো? আমি কিছু বলতে পারতাম না। এখন অন্তত বলতে পারব যে আসামি ধরা পড়েছে। আমি আদালতের ওপর শ্রদ্ধাশীল, দেখা যাক কোর্ট কী করে।

মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করে তনুর মা আনোয়ারা বেগম বলেন, ১১ বছরের মাথায় একজন ধরা পড়ল। অনেক কষ্ট করেছি বাজান, এবার আশা করি বিচারটা পাব। আমার মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি চাই খুনিদেরও যেন ফাঁসি হয়। দেশবাসীও যেন বলতে পারে যে তনু হত্যার বিচার হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। অনেক খোঁজাখুঁজির পর সেনানিবাসের পাওয়ার হাউসের নিকটবর্তী একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোহাগী জাহান তনুর বাবা-মা। ছবি: ভিডিও থেকে নেয়া