(ভিডিও)দিনাজপুরে ভুট্টা খেত থেকে নারীর মরদেহ উদ্ধার

SHARE

https://www.facebook.com/share/r/18LDZLkddk/

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,দিনাজপুরের বীরগঞ্জ প্রতিনিধি,মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা খেতের আইল থেকে খুকি আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের দেউলি খুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

নিহত খুকি আক্তার একই এলাকার বাসিন্দা এবং নবী হোসেনের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতের খাবার শেষে রাত প্রায় ১১টার দিকে ঘুমিয়ে পড়েন তিনি।

 

 

 

পরদিন শুক্রবার ভোরে তার স্বামী ঘুম থেকে উঠে তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে বাড়ির পাশের একটি ভুট্টা খেতের আইলে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

 

 

 

স্থানীয়দের অভিযোগ, মরদেহে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। মুখমণ্ডল ফুলে যাওয়া এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি সন্দেহজনক বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

 

 

 

খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি অস্বাভাবিক মৃত্যু; তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।