(ভিডিও্)আবারো বিরোধীদলের ওয়াকআউট

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,জাতীয় সংসদ প্রতিনিধি , শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি :

স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল ২০২৬ পাসের পর বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে অধিবেশন চলাকালে বিরোধীদল সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের কথা বলে বেরিয়ে যায়। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

 

বিল পাসের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, “যৌক্তিক বাধা সত্ত্বেও যেসব আইন সংসদে পাস হলো তার দায় আমরা নিতে চাই না। তাই আমরা ওয়াকআউট করছি।”

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাঁড়িয়ে বলেন, “আমি মূলত ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। তারা শুরু থেকেই সহযোগিতা করে আসছে।”

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রথম সেশন দ্বিতীয় সেশন তৃতীয় সেশনে ওনারা অংশগ্রহণ করেছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এখন বর্জনের কোনো মানে হয় না। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করায় ধন‌্যবাদ। আশা করছি মাগরিবের পর ওনারা অংশগ্রহণ করবেন।”

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় ওয়াকআউট করে বিরোধীদল।