
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার ০৫ এপ্রিল ২০২৬ || চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি :
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যের সন্ধানে নিয়োজিত একটি আমেরিকান বিমান ধ্বংস করা হয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
রবিবার (৫ এপ্রিল) ইরানের সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর জর্ডানের রোয়া নিউজের।
আইআরজিসির বরাতে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, “ইসলামের যোদ্ধারা ইসফাহানের দক্ষিণাঞ্চলে একটি শত্রু মার্কিন বিমান ধ্বংস করেছে, যেটি মূলত একটি বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের ক্রুকে খুঁজছিল।”
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ভোরে জানান যে, ইরানের অভ্যন্তরে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর বর্তমানে ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।



