(ভিডিও)ভুয়া ফটোকার্ড নিয়ে হানিফ সংকেতের উদ্বেগ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিশেষ প্রতিনিধি ,বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি :

জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ও নির্মাতা হানিফ সংকেতের নাম ব্যবহার করে বেশকিছু ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশবরেণ্য এ খ্যাতিমান ব্যক্তিত্ব।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

গত ২৫ মার্চ থেকে সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ভুয়া ফটোকার্ড। ওইসব ফটোকার্ডে দেখা যাচ্ছে, হানিফ সংকেতের ছবি ব্যবহার করে বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব পোস্টের কিছুতে রাজনৈতিক মন্তব্যও জুড়ে দেয়া হয়েছে, যা দ্রুত ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

 

বিষয়টি নজরে আসার পর বৃহস্পতিবার (২৬ মার্চ) ফেসবুক বিবৃতিতে হানিফ সংকেত জানান, সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও।
 
এমন পরিস্থিতিতে ক্ষোভও প্রকাশ করেন হানিফ সংকেত। প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্ক করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। অচেনা বা অজানা উৎস থেকে পাওয়া তথ্য যাচাই না করে শেয়ার না করারও অনুরোধ করেন তিনি। সময়ের পাঠকের জন্য তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-
 
সুহৃদ, আমি দীর্ঘদিন ধরেই আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলে আসছি—সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফটোকার্ড পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন।
 
উক্ত ফটোকার্ডের কথাগুলো আমার উপস্থাপনা শৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও সেগুলোর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, কোনো রকম সত্যতা যাচাই না করেই অনেকে এই ফটোকার্ডগুলো শেয়ার করছেন, কমেন্ট করছেন এবং লাইক দিচ্ছেন।
 
 
দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। আমার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড কেবল আমার নিজস্ব ভেরিফায়েড প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়।
 
প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে এর অপব্যবহার সম্পর্কে আমাদের সবারই আরও সচেতন হওয়া প্রয়োজন। অনুরোধ থাকবে, এ ধরনের কোনো অজানা, অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না এবং তা প্রচার করে অন্যকেও বিভ্রান্ত করবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন।
 

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

  

ভুয়া ফটোকার্ড নিয়ে হানিফ সংকেতের উদ্বেগ