ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার প্রতিনিধি ,মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ || চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি :
ঢাকার সাভারে আলোচিত ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত ভবঘুরে সম্রাট ওরফে সবুজ শেখ মারা গেছেন।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সম্রাট ওরফে সবুজ শেখ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হওয়ার পর থেকে সম্রাট কারাগারেই ছিলেন। তিনি মুন্সীগঞ্জের বাসিন্দা পান্না শেখের ছেলে। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। গত ১৯ জানুয়ারি সাভারের একটি কমিউনিটি সেন্টারে জোড়া খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি আরো কয়েকটি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মোট ছয়টি হত্যা মামলায় তাকে আসামি করা হয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারেই বন্দি ছিলেন।

সম্রাট ওরফে সবুজ শেখ। ফাইল ফটো


