(ভিডিও)‘যেকোনো সময় মরে যেতে পারি’, হঠাৎ কী হলো নায়িকা মাহির

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিনোদন প্রতিনিধি,রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি :

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন পর্দা থেকে অনেকটাই দূরে। তবে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে নানা কথা বলে থাকেন। কখনো কখনো ব্যক্তিজীবনের খুঁটিনাটি, ভালো বা মন্দ লাগা কিংবা তিক্ত অভিজ্ঞতার কথাও জানান এ অভিনেত্রী।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

আলোচিত এ নায়িকা বর্তমানে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। সেখান থেকে বিভিন্ন সময় নিজের আবেগ-অনুভূতির কথা জানিয়েছেন এতদিন। কিন্তু এবার এক পোস্টে মাহি জানালেন―যেকোনো সময় মরে যেতে পারেন তিনি!

রোববার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ নায়িকা লিখেছেন, ‘আমার শুধু মনে হচ্ছে, আমি যেকোনো সময় মরে যেতে পারি। আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে, সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি। দম বন্ধ লাগতেছে।’

এদিকে মাহির এমন পোস্ট সঙ্গে সঙ্গে নজর কেড়েছে ইন্ডাস্ট্রির সহকর্মী ও নেটিজেনদের। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার এ ধরনের পোস্ট দেখে উদ্বেগ জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, খুব কাছ থেকে আকস্মিক কোনো মৃত্যুর ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েছেন তিনি।

মাহির পোস্টে চিত্রনায়ক কাজী মারুফ মন্তব্য করে লিখেছেন, ‘জীবন ছোট, আর এটিই একমাত্র সত্য। তুমি এই মাত্র দুটি মৃত্যুর কথা শুনলে এবং এর মধ্যে একটি খুবই আকস্মিক ছিল।’ জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘ভাইয়া, প্রকৃত অর্থেই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত।’

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তবে ঠিক কী কারণে হঠাৎ এ ধরনের পোস্ট দিয়েছেন মাহি, এ ব্যাপারে এখনো কিছু জানাননি। কিন্তু জীবনের চরম অনিশ্চয়তা যে তাকে গভীরভাবে নাড়া দিয়েছে, সেটি স্পষ্ট তার পোস্টে। এ ব্যাপারে জানার জন্য তাকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি মাহির।

‘যেকোনো সময় মরে যেতে পারি’, হঠাৎ কী হলো নায়িকা মাহির