(ভিডিও)লারিজানি হত্যার প্রতিশোধ নিতে অত্যাধুনিক ৪ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি :

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি ও বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলায়মানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে অন্তত চার ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

আইআরজিসির এক বিবৃতি বলা হয়, লারিজানি এবং তার সহযোগীদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ‘একেবারে কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে আঘাত হেনেছে।

ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত একটি বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, ইসরায়েলের ‘বহুস্তর বিশিষ্ট এবং অতি-উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার ধস”’নামার কারণেই লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা সম্ভব হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, এই ‘প্রতিশোধমূলক’ হামলায় তারা খোররামশাহর-৪, কদর, ইমাদ এবং খায়বার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এর মধ্যে খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্র থেকে অন্তত ৮০টি ছোট ছোট বিস্ফোরক তেল আবিবে আঘাত হেনেছে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ইরানওয়াচের তথ্য অনুযায়ী, খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্র প্রায় ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত করতে পারে। এ ছাড়া খাইবার শেকান ১,৪৫০, ইমাদ ১২০০ এবং কদর ২ থেকে ৩ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে তছনছ করে দিতে সক্ষম।

ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ বলেছে, তেল আবিব জেলার রামাত গানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন পুরুষ এবং একজন নারী নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা