ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার ১৪ মার্চ ২০২৬ || ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি :
হরমুজ প্রণালিতে ইরানের খারগ দ্বীপে মার্কিন হামলার পর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। খবর আল-জাজিরার।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
শনিবার (১৪ মার্চ) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংযুক্ত আরব আমিরাতকে জানিয়েছে যে, খারগ দ্বীপে মার্কিন হামলার পর এখন থেকে আমিরাতে অবস্থিত মার্কিন ‘ঘাঁটিগুলো’ তাদের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এ প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “সংযুক্ত আরব আমিরাতের কিছু শহরে মার্কিন শত্রু সেনাদের আশ্রয়স্থল, বন্দর, ডক এবং যেসব স্থান থেকে আমেরিকান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, সেই উৎপত্তিস্থলগুলোতে আঘাত করা এবং লক্ষ্যবস্তু বানানোকে আইআরজিসি তাদের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় নিজস্ব বৈধ অধিকার বলে মনে করে।”
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং জনবহুল কেন্দ্রগুলোকে সম্ভাব্য ক্ষতি এড়াতে বন্দর, ডক এবং মার্কিন সামরিক এলাকাগুলো থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার বা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



