ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সবার দেশ পত্রিকার সৌজন্যে, শুক্রবার ১৩ মার্চ ২০২৬ || ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি :
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের হামলা চলতে থাকায় অনেক মার্কিন সেনা ঘাঁটি ছেড়ে বিকল্প স্থানে আশ্রয় নিচ্ছেন বলে দাবি করা হয়েছে। এতে অঞ্চলটিতে মার্কিন সেনাদের আবাসন সংকট তৈরি হয়েছে বলেও জানা গেছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনাদের একটি অংশ সামরিক ঘাঁটি থেকে সরে গিয়ে হোটেল ও ব্যক্তিগত বাসাবাড়িতে অবস্থান নিচ্ছেন। নিরাপত্তাজনিত কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের আবাসিক এলাকাগুলোতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। এ নিয়ে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা একটি বিবৃতিও দিয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র তাদের সেনাদের আবাসিক এলাকায় সরিয়ে নিয়ে স্থানীয় জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। একই সঙ্গে হোটেল বা বাসাবাড়িতে মার্কিন সেনাদের আশ্রয় না দেয়ার জন্য মধ্যপ্রাচ্যের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, মার্কিন সেনাদের শনাক্ত করার জন্য তারা তথ্য সংগ্রহ করছে। এ কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে। আত্মগোপনে থাকা মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য টেলিগ্রামের মাধ্যমে পাঠানোর আহ্বানও জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে হামলার ঘটনায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর হামলা অগ্রহণযোগ্য এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এর আগে ফরাসি সেনাবাহিনী জানিয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে থাকা ছয়জন ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।
সোর্স: মিডল ইস্ট আই, তাসনিম নিউজ



