ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে সংশ্লিষ্টতা, ইরানে বেশ কয়েকজন গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি :

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দেশটির বিভিন্ন অঞ্চলে কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের কেরমান প্রদেশে জনসাধারণের তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

প্রাদেশিক সাধারণ গোয়েন্দা দপ্তরের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তিদের জানুয়ারিতে হওয়া বিক্ষোভের সময় গাড়ি ও বিভিন্ন সম্পত্তিতে আগুন দেয়ার সঙ্গে জড়িত বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া তারা আরও অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিল বলে অভিযোগ করা হয়েছে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

একই প্রদেশে আরও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি একটি সশস্ত্র হামলার পরিকল্পনা করছিলেন বলে কর্মকর্তারা দাবি করেছেন। অন্যদিকে লোরেস্তান প্রদেশের খোররামাবাদ শহরে পুলিশ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যাকে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে।