ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ || ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি :
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। আজই এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে পরিবহন খরচ ও সময় দুটিই কমবে। এতে সরবরাহ ব্যবস্থাও আরও স্থিতিশীল হবে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এর আগে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওই বৈঠকে বাংলাদেশ-ভারত পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগ জানিয়েছে, বর্তমান চালানের পাশাপাশি শিগগিরই ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
সরকার বলছে, জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

পাইপলাইনে ভারত থেকে আজ আসছে ৫ হাজার টন ডিজেল

