(ভিডিও)ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবাকে পুতিনের অভিনন্দন

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ১৯ রমজান ১৪৪৭ হিজরি :

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

আলজাজিরা লিখেছে, ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

 

পুতিন বলেছেন, তিনি নিশ্চিত যে মোজতবা তার বাবা আলী খামেনির কাজ ‘সম্মানের সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন সময়ের মুখোমুখি হয়ে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।

 

তিনি আরো বলেন, রাশিয়া তেহরানের পাশে আগের মতোই থাকবে।

পুতিন জানান, তিনি তেহরানের প্রতি ‘অটল সমর্থন’ এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চান।

 

যুুদ্ধের মধ্যে রবিবার (৮ মার্চ) ইরানের বিশেষজ্ঞ কাউন্সিল আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবাকে নির্বাচন করেছে বলে ঘোষণা দেয়। তবে মোজতবাকে নতুন নির্বাচন করায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ইরানের নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় তিনি যুক্ত থাকবেন। অবশ্য তা হয়নি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানানো প্রথম পরাশক্তির দেশ রাশিয়া। আর কোনো বড় দেশ তাকে শুভেচ্ছা জানিয়েছে বলে খবর পাওয়া যায়নি।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলায় ইরানের রাজধানী তেহরান বহু স্থাপনা ধ্বংস হয়েছে। তেলের ডিপোতে হামলার পর তেহরানের অবস্থা আরো বেশি নাজুক হয়ে পড়েছে।

তবে এই যুদ্ধে ইরানের পাশে ঠিক কী ধরনের সহায়তা নিয়ে দাঁড়িয়েছে রাশিয়া, তা পরিষ্কার নয়।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবাকে পুতিনের অভিনন্দন