(ভিডিও)নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করলো ইরান

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি :

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তবে এখনো নাম প্রকাশ করা হয়নি।

রোববার (৮ মার্চ) ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা বলেন, নির্বাচন সম্পন্ন করা হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করেননি।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

আহমাদ আলামোলহোদার বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐক্যমত্যে পৌঁছেছেন, কিন্তু এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এখন বাকি প্রক্রিয়া নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির, যিনি এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।

 
ইরানের আইএসএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, খুজেস্তান প্রদেশের প্রতিনিধিত্বকারী পর্ষদের আরেকজন সদস্যমোহসেন হায়দারি বলেছেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠের পরামশ্যে সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে।’
 
 
অ্যাসেম্বলি অব এক্সপার্ট হচ্ছে ইরানের ৮৮ জন ধর্মীয় জ্যেষ্ঠ আলেমের একটি কাউন্সিল যাদের পপুলার ভোটে নির্বাচন করা হয়ে থাকে। সর্বোচ্চ নেতার শূন্যতায় পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের দায়িত্ব এই কাউন্সিলের ওপরে থাকে।
 
পর্ষদের একজন সদস্য বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতার দেয়া পরামর্শ অনুযায়ী একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। পরামর্শটি ছিল—ইরানের শীর্ষ নেতাকে এমন হতে হবে, যাকে ‘শত্রুরা ঘৃণা করবে’, প্রশংসা নয়। বাছাই করা উত্তরসূরি সম্পর্কে হায়দারি আলেকাসির বলেন, ‘এমনকি বড় শয়তান’ (যুক্তরাষ্ট্র) তার নাম উল্লেখ করেছে।’
 

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে ‘অগ্রহণযোগ্য’ পছন্দ।
 
এদিকে ইসরাইল হুমকি দিয়ে বলেছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে, তাকেই তারা লক্ষ্যবস্তু করবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত