(ভিডিও)ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা

SHARE

https://www.facebook.com/share/v/1EJ8oa7G68/

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিশেষ  প্রতিনিধি,বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি বাসা থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রশাসক মো. আবদুস সালাম। অভিযোগ প্রমাণিত হলে চুক্তিও বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

বুধবার (৪ মার্চ) লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ‘ক্রাশ প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

 

সম্প্রতি মশার প্রাদুর্ভাব বাড়ায় ডিএসসিসি মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সংস্থার ২৪ নম্বর ওয়ার্ডে আজকের কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা থেকে শুরু হওয়া অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ কর্মী অংশ নেন।

 
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে দাহের নিবন্ধন ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে।