ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার ০৪ মার্চ ২০২৬ || ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি :
সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন করা ফরাসি রাফাল যুদ্ধবিমানগুলো ইরানের ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোট। খবর আল-জাজিরার।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বুধবার (৪ মার্চ) বারোট বলেন, আবুধাবির কাছে আল-ধাফরা ঘাঁটিতে অবস্থানরত ফরাসি রাফাল যুদ্ধবিমানগুলো আরব আমিরাতের আকাশে ইরানের ড্রোনগুলো ভূপাতিত করেছে।
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় ইরান ওই অঞ্চলে পশ্চিমা মিত্র দেশগুলোর ওপর পাল্টা হামলা চালাচ্ছে। গত রবিবার আরব আমিরাতে অবস্থিত একটি ফরাসি সামরিক ঘাঁটির হ্যাঙ্গার (বিমান রাখার জায়গা) ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
পররাষ্ট্রমন্ত্রী বারোট জানান, ফরাসি ঘাঁটি এবং সেখানে কর্মরত কয়েকশ নৌ, বিমান ও স্থলবাহিনীর সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় মঙ্গলবার (৪ মার্চ) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো তাদের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গল’-কে ভূমধ্যসাগরে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কাতার, কুয়েত এবং আরব আমিরাতের মতো মিত্র দেশগুলোর সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ম্যাঁখো জানিয়েছেন, এই দেশগুলোর নিরাপত্তায় ফ্রান্স পাশে থাকবে।


