তানজিন তিশার বিরুদ্ধে শুটিংয়ে মারধরের অভিযোগ (ভিডিও)

SHARE

অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈক

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, মানিকগঞ্জে দৃশ্য ধারণের সময় অভিনেত্রী সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করেন তিশা। মঙ্গলবার বিকেলে এক ফেসবুক লাইভে এসে এমনটা জানান সামিয়া অথৈ।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

জানা গেছে, একটি উপহারকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। তানজিন তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে শুটিং স্পটে যান সামিয়া অথৈ। তিশা সেই উপহার গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এতে অথৈ বিব্রত হয়ে নীরব থাকেন।

মূল ঘটনা ঘটে গত ২ মার্চ, অথৈয়ের প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। অভিযোগ অনুযায়ী, দৃশ্য ধারণ চলাকালে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে অথৈকে খামচি দেন, এতে তাঁর হাত ছুলে রক্ত বের হয়। ঘটনাটি সবার সামনেই ঘটে।

অথৈ দাবি করেছেন, অপমানজনক ও যন্ত্রণাদায়ক পরিস্থিতি সত্ত্বেও তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেননি।

শুটিং মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু। অপ্রত্যাশিত ঘটনায় সেলিম বিস্ময় প্রকাশ করে অথৈয়ের কাছে জানতে চান, আগে থেকে তাঁদের মধ্যে কোনো বিরোধ ছিল কি না। তখনই অথৈ নাকি তিশার অতীত একটি হুমকির প্রসঙ্গ তোলেন।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

অথৈয়ের দাবি, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করার সময় তানজিন তিশা তাঁকে ফোন করে হুমকি দেন। শুধু তাঁকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরো কয়েকজনকে ফারহানের সঙ্গে কাজ না করার জন্য সতর্ক করেন বলেও অভিযোগ। ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরে তাঁর সঙ্গে আর কাজ করেননি।

অথৈয়ের অভিযোগ, সেই পুরনো ক্ষোভ থেকেই শুটিংয়ের সুযোগ নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়েছে।