
অভাব-অনটন নিত্যসঙ্গী হলেও ভালোবাসা ও দায়িত্ববোধে কখনও ভাটা পড়েনি জয়নব বিবির। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুড়িগ্রামের ফুলবাড়ী প্রতিনিধি, শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ || ফাল্গুন ১ ১৪৩২ :
ভালোবাসা কেবল উচ্চারণের শব্দ নয়, এটি এক আজীবন বহন করা প্রতিশ্রুতি-যা প্রতিদিনের ত্যাগ, ধৈর্য ও নিঃস্বার্থ সেবার মধ্য দিয়ে বাস্তবে রূপ নেয়। সেই ভালোবাসারই এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের জয়নব বিবি।
খোঁজ নিয়ে জানা গেছে, টানা ৩২ বছর ধরে পঙ্গু ও দৃষ্টিহীন স্বামী জমির উদ্দিনের সেবা করে চলেছেন তিনি। বিয়ের ১৫ বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমির উদ্দিন। ধীরে ধীরে হারিয়ে ফেলেন চলার শক্তি, নিভে আসে চোখের আলো। একসময় পুরোপুরি পঙ্গু ও অন্ধ হয়ে পড়েন তিনি।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
সংসারের সেই দুর্যোগময় সময়ে অনেকেই যেখানে ভেঙে পড়েন, সেখানে জয়নব বিবি শক্ত হাতে ধরেন সংসারের হাল। প্রতিদিন ভিক্ষাবৃত্তি করে যা পান, তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার। অভাব-অনটন নিত্যসঙ্গী হলেও ভালোবাসা ও দায়িত্ববোধে কখনও ভাটা পড়েনি।
প্রতিদিন ভোরে তার দিনের শুরু হয় স্বামীর সেবার মধ্য দিয়ে। নিজ হাতে গোসল করানো, খাওয়ানো, ওষুধপত্র দেওয়া-সবকিছুই করেন পরম মমতায়। সংসারের যাবতীয় দায়িত্বও তার কাঁধে। অর্থনৈতিক সংকট, সামাজিক চাপ কিংবা নিজের শারীরিক ক্লান্তি-কোনো কিছুই তাকে স্বামীর পাশে থাকা থেকে বিরত রাখতে পারেনি।
তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়েদের বিয়ে দিয়েছেন। তবে একমাত্র ছেলে বাবা-মায়ের তেমন খোঁজখবর রাখেন না বলে জানা গেছে।
তবুও হতাশ না হয়ে স্বামীর সেবাকেই নিজের জীবনের প্রধান দায়িত্ব মনে করেন জয়নব বিবি।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন স্ত্রী সত্যিই বিরল। জয়নব বিবি শুধু একজন স্ত্রী নন, তিনি একজন আদর্শ সেবিকা। দীর্ঘ ৩২ বছর ধরে যেভাবে স্বামীর পাশে আছেন, তা আমাদের সমাজের জন্য শিক্ষণীয়।
প্রতিবেশী মনির হোসেন বলেন, অভাবের সংসার, কিন্তু কখনও তাকে বিরক্ত বা হতাশ হতে দেখিনি। নিজের কষ্ট ভুলে স্বামীর মুখে হাসি ফোটানোই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য।
জয়নব বিবি বলেন, ইসলাম ধর্মে স্বামীর সেবা করার গুরুত্ব রয়েছে। আমি ভালোবেসেই তার সেবা করি। আল্লাহ যতদিন জীবন দেবেন, ততদিন তার পাশে থাকব।
জমির উদ্দিন বলেন, আমি পঙ্গু ও অন্ধ হলেও আমার স্ত্রী আমাকে কখনও ছেড়ে যাননি। ৩২ বছর ধরে তিনি আমার সেবা করছেন। আমি তাকে পেয়ে ধন্য। আল্লাহর কাছে দোয়া করি, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের এই ভালোবাসা অটুট থাকে।
স্থানীয়রা বলেন, জয়নব বিবির মতো একজন ত্যাগী নারী সমাজের গর্ব। তার এই নিঃস্বার্থ সেবার স্বীকৃতি হিসেবে মানবিক সহায়তা পাওয়া উচিত। আমরা চাই, হৃদয়বান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে এসে এই পরিবারটির পাশে দাঁড়ান, যাতে অন্তত চিকিৎসা ও খাবারের কষ্ট কিছুটা হলেও তাদের কমে আসে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এব্যাপারে ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, জয়নব বিবি ও জসিম উদ্দিন নামে অসহায় দম্পত্তির খোঁজ খবর নিয়ে প্রয়োজন হলে সহায়তা করা হবে।



