(ভিডিও)নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন ৭ নারী

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিশেষ  প্রতিনিধি,বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২ :

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরাসরি ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে জাতীয় সংসদে নিজেদের জায়গা করে নিয়েছেন ৭ জন নারী। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নারীর অংশগ্রহণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের এই উপস্থিতি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

 

 

 

বিজয়ী নারী প্রার্থীরা হলেন-

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

১. মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির আফরোজা খান রিতা। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিশের মো. সাঈদ নূর রিকশা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট।

 

২. ঝালকাঠি-২ আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ১৩ হাজার একশত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেখ নেয়ামুল করীম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।

৩. সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা। ‘গুম’ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী রিকশা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।

 

৪. ফরিদপুর-২ আসনে বিএনপির শামা ওবায়েদ। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের শাহ আকরাম আলী রিকশা প্রতীকে ৮৭ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন।

৫. ফরিদপুর-৩ আসনে বিএনপির নায়াব ইউসুফ কামাল। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আকরাম আলী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৩০৪ ভোট। ফরিদপুর-৩ আসনের ১১৮টি কেন্দ্রের মধ্যে ১১৭টির ফলাফলের তথ্যানুসারে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

৬. নাটোর-১ আসনে বিএনপির ফারজানা শারমিন পুতুল। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট।

৭. ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির বহিষ্কৃত এই নেত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মোহাম্মদ জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে ৮০ হাজার ৪৩৪ ভোট পেয়েছেন।

 

সাধারণ মানুষ আশা করছেন, এই ৭ জন নারী সংসদে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দেশের সার্বিক অগ্রগতিতে অবদান রাখবেন।

নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন ৭ নারী