ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ২৬ ১৪৩২ :
খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেত্রী রিনা খান বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করলেন তিনি।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশানে নির্বাচনি প্রচারে অংশ নেন রিনা খান। গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশ এলাকায় প্রচারকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় রিনা খান জানান, তারেক রহমানের নেতৃত্বকে আরো শক্তিশালী করতে সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন তিনি।
দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রিনা খান। পাশাপাশি বিএনপিপন্থী সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। রিনা খান বলেন, “দল থেকে একটি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী।”
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
এ সময় অভিযোগ করে রিনা খান জানান, গত ১৭ বছরে দেশের বহু শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। যারা দেশে থেকেছেন, তাদেরও নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। নিজের ক্ষেত্রেও বিভিন্ন সময় চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে দাবি রিনা খানের।
এদিন, ধানের শীষের পক্ষে প্রচারে রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন, অভিনেত্রী হুমায়রা সুবাহ প্রমুখ। তারাও ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

রিনা খান


