
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) থেকে,রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ২৫ ১৪৩২ :
দেশ ও জাতির স্বার্থে ধাদের শীষে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-২ (দাউদকান্দি-মেঘনা) আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
Advertisement
মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নতুন একটি উপজেলা কীভাবে সৃষ্টি হয়েছে সেটি বুঝতে হলে এলাকাবাসীকে নিজের কাছেই প্রশ্ন করতে হবে। উপজেলা পরিষদে গেলে সেখানে তাঁর এবং এম কে আনোয়ারের নাম লেখা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের স্পষ্ট লক্ষ্য না থাকলে দাউদকান্দি ও হোমনা উপজেলার কিছু অংশ নিয়ে নতুন উপজেলা গঠন করা হতো না।
তিনি আরও বলেন, একসময় তিনি টানা নয় দিন লাইফ সাপোর্টে ছিলেন। তখন অনেকেই ভেবেছিলেন তিনি আর বেঁচে থাকবেন না। কিন্তু এলাকাবাসীর দোয়া ও আল্লাহর অশেষ রহমতে তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। তাছাড়া তিনি নিজে মনোনয়ন চাননি; বরং দল থেকেই তাঁকে প্রয়োজন বলে নির্বাচনে আসতে বলা হয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
এ সময় উপস্থিত ছিলেন, কুৃমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান আক্তার, সদস্য সালাউদ্দিন সরকার, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওদুদ মুন্সী, সদস্য সচিব আজহারুল হক শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব আব্দুল হান্নান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্য সচিব জাকির মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

জনসভাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের নেতৃত্বে মিছিল আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।


