ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ২২ ১৪৩২ :
পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে ‘জ্বালানি পাচারের সঙ্গে জড়িত’ দু’টি জাহাজ জব্দ করার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি’র নৌবাহিনী জানিয়েছে, জাহাজ দু’টি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৫ জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে, যাদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

বিবৃতিতে বলা হয়, জাহাজ দু’টি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল।
Advertisement
আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল।
নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে আইআরজিসি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
Advertisement
সূত্র: সিনহুয়া, ইরান ইন্টারন্যাশনাল, মেহের নিউজ এজেন্সি

ফাইল ছবি


