শিশু মুনতাহার গলায় ছিল রশি পেঁচানো, মরদেহ মিলল পুকুরে (ভিডিও)

SHARE

https://youtu.be/Okz0UyTLijE?si=HnEj4Vztg7szpvPX

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সিলেটের কানাইঘাট প্রতিনিধি, রোববার   ১০ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৬ ১৪৩১  :

 

নিখোঁজের সাত দিন পর সিলেটের কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা আক্তার জেরিনের (৫) মরদেহ পাওয়া গেছে বাড়ির পাশের পুকুর থেকে। শিশুটির গলায় রশি পেঁচানো অবস্থায় ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।

Advertisement

গত ৩ নভম্বের (বুধবার) বিকেল তিনটা থেকে মুনতাহা নিখোঁজ হয়।

Advertisement

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, রোববার ভোর ৪টার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ছিল। শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। লাশ দেখ বোঝা যাচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে।

Advertisement

 
মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
মুনতাহার বাবা দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
(শিশু মুনতাহা হত্যায় জড়িত প্রতিবেশী ৩ নারী গ্রেফতার)
 
গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে শিশু মুনতাহা। পরে আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।