(ভিডিও)বিতর্কের মুখে রাতের আঁধারেই থানা ছাড়লেন দাগনভূঞার সেই ওসি

SHARE

https://www.facebook.com/share/v/1FbRXewjVR/

  • ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম.ফেনীর দাগনভূঞা প্রতিনিধি, রোববার,২৯ নভেম্বর ২০২৬,১৩ অগ্রহায়ণ ১৪৩৩১৮ জমাদিউস সানি ১৪৪৮:

  • পৌর যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস ও নানা বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই ফেনীর দাগনভূঞা থানা ছাড়তে হয়েছে প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমানকে। প্রত্যাহারের চার দিন পর শনিবার (২৮ নভেম্বর) ভোরে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে শুক্রবার রাত পর্যন্ত তিনি থানা হস্তান্তর না করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
    • Advertisement

      • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

     

    গত মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের একটি আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে বুধবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে খাগড়াছড়িতে বদলি করা হয়।

    প্রত্যাহারের পর চার দিন থানায় অবস্থান করায় অসন্তোষ তৈরি হয়। তবে শনিবার সকালে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার প্রত্যাহার করা হলেও দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও প্রশাসনিক প্রস্তুতির কারণেই পুলিশ লাইন্সে সংযুক্ত হতে কিছুটা দেরি হয়েছে, এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত বিভাগীয় নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চলবে।

    দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম।

     

    শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে থানার দায়িত্ব বুঝে নেওয়ার পর ফেরদৌসি বেগম জানান, দায়িত্ব পালনকালে থানায় কোনো দালাল ও মামলা বাণিজ্যে জড়িতদের বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না। থানায় আসা সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখা হবে।

     

    গত ১০ আগস্ট আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  ওসি ফয়জুল আজিমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশ্যে আসেনি।

  •  
    • Advertisement

    এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশ, মাদক কারবারিদের সঙ্গে সখ্যতা এবং মামলা বাণিজ্যের একাধিক অভিযোগ রয়েছে প্রত্যাহার হওয়া ওসির বিরুদ্ধে।

  • প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমান