(ভিডিও) পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাশী দুজনের সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

SHARE

https://www.facebook.com/share/r/1DJjak9U1Y/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,পিরোজপুরের মঠবাড়িয়া প্রতিনিধি,মঙ্গলবার,২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩১৩ জমাদিউস সানি ১৪৪৮:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দেওয়া দুজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাড়ানি এলাকায় এ সংঘর্ষহয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দেওয়া জাহিদুল ইসলাম অভি মঠবাড়িয়ায় অবস্থান করছিলেন। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে সাপলেজা ইউনিয়ন থেকে তার সমর্থকরা মঠবাড়িয়ার উদ্দেশে রওনা হন। পথে ইউনিয়নের ভাড়ানি এলাকায় প্রতিপক্ষ নাসির খানের সমর্থকদের সঙ্গে তাদের মুখোমুখি দেখা হয়। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অভির পক্ষের পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হন। অন্যদিকে, নাসির খানের পক্ষের একজন সমর্থক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে চেয়ারম্যান নির্বাচনে পার্থিতার ঘোষণা দেওয়া জাহিদুল ইসলাম অভি জানান, বিকেলে মঠবাড়িয়া থেকে সাপলেজা ইউনিয়নে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাকে অভ্যর্থনা জানাতে তার সমর্থকরা ইউনিয়ন থেকে মঠবাড়িয়ার উদ্দেশে আসছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা নাসির খানের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তার পক্ষের ছয়জন সমর্থক গুরুতর আহত হয়েছেন। এলাকায় তার জনসমর্থন বেশি থাকায় ঈর্ষান্বিত হয়ে নাসির খানের লোকজন এ হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।

 

তবে অভিযোগ অস্বীকার করে প্রার্থিতার ঘোষণা দেওয়া নাসির খান দাবি করেন, অভির সমর্থকরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় ছাত্রদলের একজন কর্মীসহ তার পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, উপজেলার সাপলেজা ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন