ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,খুলনা প্রতিনিধি,সোমবার,১৬ নভেম্বর ২০২৬,১ অগ্রহায়ণ ১৪৩৩০৫ জমাদিউস সানি ১৪৪৮:
খুলনার বি কোম্পানীর প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক সম্রাট খ্যাত আজম শেখকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এসআরবি-৬ ও ১ এর যৌথ অভিযানে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
গ্রেপ্তার হওয়া আজম শেখ খুলনা নগরীর দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার শেখ কামালের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।
এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এসআরবি-৬ ও এসআরবি-১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার সদর থানাধীন শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ে খুলনার বি কোম্পানীর প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক সম্রাট হিসেবে পরিচিতি আজম শেখকে গ্রেপ্তার করা হয়।
-
Advertisement

আজম শেখের বিরুদ্ধে কেএমপি’র দৌলতপুর থানায় ছয়টি মাদক, চারটি হত্যাচেষ্টা, দুটি চাঁদাবাজি ও একটি চুরিসহ মোট ১৩টি মামলার তথ্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



